সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

‘গাজীপুরের মেয়রের বিষয়ে দু-একদিনের মধ্যে জানানো হবে’

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দু-একদিনের মধ্যে জানানো হবে।’

তিনি বলেন, ‘গাজীপুরের মেয়রের বিষয়ে আইনি পর্যালোচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা, এ নিয়ে দু-একদিনের মধ্যে জানানো হবে।’

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।

তাজুল ইসলাম বলেন, ‘আইনটা (সিটি করপোরেশন আইন) দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনটি দেখা হচ্ছে। আইনটি পর্যালোচনা হোক তারপর বলব। আইনগতভাবে তার অবস্থানটা কী হবে সেটা পর্যালোচনা করা হচ্ছে।’

জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘আইনটি পর্যালোচনা করে সেটা বোঝা যাবে।’