সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এবারই প্রথম অপু-ফেরদৌস ও তাহসানের সঙ্গে দীঘি

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউডে চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অভিনেতা-অভিনেত্রী বাবা মায়ের হাত ধরে শিশুশিল্পী হয়ে অভিনয় জীবন শুরু করেন দীঘি। এই প্রথমবার র‌্যাম্পে হাঁটলেন তিনি। তার সঙ্গে ছিল অভিনেত্রী অপু বিশ্বাস, অভিনেতা ফেরদৌস আহমেদ ও গায়ক-অভিনেতা তাহসান খান। রোববার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো ফ্যাশন শোতে প্রথমবারের মতো দেখা গিয়েছিল দীঘিকে। এ প্রসঙ্গে দীঘি মিডিয়াকে বলেন, ‘জীবনে প্রথমবার র‌্যাম্পে হেঁটেছি। আমি জীবনে কখন এইরকম শো দেখি নাই। বিশেষ অনুরোধে এতে অংশ নিয়েছি। প্রথম যেকোনো কিছু ঘটার আগে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয় নিজের মধ্যে। তাই রোমাঞ্চটা বেশি কাজ করছে আমারও। তিনি আরও জানান এই আয়োজনে ‘চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেতা ফেরদৌস, গায়ক-অভিনেতা তাহসান খানও ছিল। তাদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করা আমার কাছে স্বপ্ন মনে হয়েছে।’ ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু হয় দীঘির। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। বর্তমানে দীঘির হাতে রয়েছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘বঙ্গবন্ধু’সহ বেশকিছু সিনেমা।