সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

নতুন খবর দিলেন বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক :

১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদানের খবর দিয়ে চমকে দিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের খবর জানিয়েই ফিরেছেন কাজে। এর পরেই অন্তর্জাল ছবির শুটিংয়ে যান রাজশাহীতে। এবার বিদ্যা সিনহা মিম জানালেন নতুন ছবির খবর। গত শনিবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। তার এই সিনেমাটির নাম ‘পথে হলো দেখা’। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। যিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পরিচালক। মঙ্গলবার পরিচালক জুয়েল বলেন, ‘মিমকে গত শনিবার চুক্তিবদ্ধ করালেও নায়ক কে হবেন এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসেই নায়ক চূড়ান্ত করব।’ ‘পথে হলো দেখা’ ছবিটিতে মিমের চরিত্রের নাম প্রার্থনা। মিম বলেন, একটি মিষ্টি প্রেমের ছবি হবে এটি। আমার চরিত্রটিও দারুণ মিষ্টি।’ প্রযোজনাপ্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ‘পথে হলো দেখা’র শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে বলে জানান পরিচালক।