সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ইউটিউবেই মুক্তি পাচ্ছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

অনলাইন ডেস্ক :

একসময়ের ঢাকাইয়া সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী সিমলা। কয়েক বছর আগে পরিচালক রুবেল আনুশের নির্দেশনায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি সিনেমায় অভিনয় করেন। দুবার ছাড়পত্রের জন্য জমা দেওয়া হলে সেটি প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তাই আগামী ২৫ নভেম্বর ইউটিউবে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ মুক্তি পাবে সিনেমা কটেজ নামের ইউটিউব চ্যানেলে। পরিচালক রুবেল আনুশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমবার ছাড়পত্রের জন্য জমা দেওয়া হলে সেটি প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে সেন্সর বোর্ড। প্রথমবার সেন্সর না পেয়ে বেশকিছু সংশোধনের পর চলতি মাসে আবার ছবিটি জমা দেই। পরিবর্তনের পর ছবির নাম রাখা হয় ‘প্রেমকাহন’। এবারও সেটি প্রদর্শনের অযোগ্য বলে সেন্সর সনদ পায়নি। পরিচালক আরও বলেন, ‘প্রেমকাহন’ নামে গত ২৭ অক্টোবর সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে ২ নভেম্বর ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। কিন্তু ওই পথে আর যেতে চাই না। ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পাচ্ছে ছবিটি।’ অসম বয়সের প্রেমের গল্প নিয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিমলার বিপরীতে অভিনয় করেছেন মামুন। সত্য ঘটনা অবলম্বনে ২০১৪ সালের আগস্ট মাসে এ ছবির শুটিং শুরু হয়। সিনেমায় ৩৮ বছর বয়সী এক নারীর প্রেমে জড়িয়ে পড়ে ১৮ বছরের এক তরুণ। ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।