সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

‘বঙ্গবন্ধু’ সিনেমায় একসঙ্গে চঞ্চল-শুভ-সিয়াম

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ে ঢালিউডে জনপ্রিয় তিন অভিনেতা চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। তিনজনই চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন। হিট সিনেমা উপহার দিয়ে নিজেদের প্রমাণ করেছেন। তবে এই তিন নায়ককে এক সিনেমায় দেখা যাবে অতোটাও হয়তো দর্শক ভাবেননি কখনো। সেটাই হতে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে চঞ্চল, শুভ ও সিয়ামকে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শামসুল হক চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। সম্প্রতি ঢাকায় ‘বঙ্গবন্ধু’র সিনেমার শুটিং শুরু হয়েছে। যেখানে তারা অংশ নিয়েছেন। এদিকে বুধবার সকালে অভিনেতা সিয়াম আহমেদ সকাল বেলা চঞ্চল ও শুভর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল’। ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা দর্শকদের নজর কেড়ে নেয়। একসঙ্গে এই তিন নায়ককে এক ফ্রেমে দেখে অনেকে মুগ্ধতার কথা প্রকাশ করছেন। তারপরই দেখা যায় চঞ্চল চৌধুরী ও শুভ তাদের ফেসবুকে তিনজনের ছবি পোস্ট করেছেন। প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে এর প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত। জানা গেছে, আগামী বছর মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।