সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মুগ্ধতা ছড়ালেন তুহীন

অনলাইন ডেস্ক :

চঞ্চল চৌধুরী অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘বলি’। গত ১৫ নভেম্বর মুক্তি পায় এর টিজার। কয়েক দিনের ব্যবধানে এবার প্রকাশ্যে এলো সিরিজটির অফিশিয়াল ট্রেইলার। আনন্দের ব্যাপার হলোÑট্রেইলারে পাওয়া গেলো সংগীতিশিল্পী তানযীর তুহীনকে। অভিনয় নয়, সিরিজটির টাইটেল গান গেয়েছেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। ট্রেইলারে গানটির অংশ বিশেষ পাওয়া গেলেও তা মুগ্ধ করেছে শ্রোতাদের। উচ্ছ্বাস প্রকাশ করে সুরজিত মন্ডল লিখেন, ‘গানটা একেবারে আগুন। ভারত-বাংলাদেশ মিলিয়ে বাংলা ওয়েব সিরিজও একদিন কোরিয়ান ওয়েব সিরিজের মতো বিশ্ব জয় করবে।’ আরেকজন লিখেছেন, ‘সব জাত অভিনেতা একসঙ্গে তার মধ্যে টাইটেল গানটা তুহীন ভাইয়ের। অসাধারণ কিছু আসতে চলেছে।’ সিরিজটির টিজারে সালাউদ্দীন লাভলু, সোহানা সাবা, জিয়াউল হক পলাশের উপস্থিতি স্বল্প ছিল। এবার ট্রেইলারে তাদের উপস্থিতি আলাদাভাবে দর্শকের নজর কেড়েছে। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। অপর মুখ্য ভূমিকায় আছেন ‘তাকদীর’খ্যাত অভিনেতা সোহেল ম-ল। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব সিরিজটির দৃশ্যধারণের কাজ হয়েছে কুয়াকাটায়। আগামী ৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।