সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মুক্তি পেল রণবীর-দীপিকার ‘৮৩’ ছবির ট্রেইলার

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে এক ছবিতে। গতকাল মঙ্গলবার সকালে মুক্তি পেল তাদের নতুন ছবির ট্রেইলার। ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের অবিশ্বাস্য জয়ের ঐতিহাসিক সফর কেন্দ্র করে নির্মিত এই ছবির নামও রাখা হয়েছে ‘৮৩’। বহুল প্রতীক্ষিত এ ছবিটিতে সেই সময়ের ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হরিয়ানা হ্যারিকেন কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। আর এ ছবিটির ট্রেইলার নিজেদের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। এতে কপিল দেবের স্ত্রী, রোমি দেবের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কবির খান পরিচালিত এ ছবি শুধু হিন্দিতেই নয়, গোটা দেশে মুক্তি পাবে তামিল, তেলেগু, কন্নড় ও মালয়লম ভাষাতেও। বহুদিন আগেই তৈরি হয়ে গিয়েছিল এ ছবি। করোনার আবহ তৈরি না হলে ২০২০ সালের ১০ এপ্রিলই মুক্তি পেয়ে যেত রণবীর অভিনীত এ বায়োপিক। শোনা যাচ্ছিল যে, বলিউডের অন্যান্য বিগ বাজেট ছবির মতো এ ছবিটিও মুক্তি পাবে ওটিটিতে। কিন্তু সেই সম্ভাবনা নেই বলে জানিয়েছে ছবির টিম। টিমের পক্ষ থেকে সোজা জানানো হয়, যত দেরিই হোক না কেন, তবু এই ছবি মুক্তি পাবে বড়পর্দাতেই। সেই কথা রেখেই আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘৮৩’ ছবিটি।