সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সম্পর্ক ভাঙছে তথাগত-দেবলীনার

অনলাইন ডেস্ক :

কলকাতার শোবিজ অঙ্গনে যেন বিচ্ছেদের ধুম পড়েছে। সম্প্রতি অনুপম রায়-পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরই জানা গেল, এবার ভাঙছে তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক। তাদের আট বছরের দাম্পত্য জীবন এখন আর এক ছাদের নিচে নেই বলেই খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। বিচ্ছেদের গুঞ্জনের বিপরীতে আনন্দবাজারকে তথাগত বলেন, আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি। এই মুহূর্তে আমি মা-বাবাকে নিয়ে ব্যস্ত। তাদের গায়ে যাতে কোনো আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছি। তথাগত মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল, তখনো আনুষ্ঠানিক বক্তব্য জানাননি সংবাদমাধ্যমকে। সেই জায়গা থেকে পরিচালক জানিয়েছেন, এবারও তিনি সরাসরি কোনো মন্তব্য করবেন না। তাদের বিচ্ছেদের কারণ নাকি বিবৃতি চট্টোপাধ্যায়। তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। তবে বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে সবার আগে জানবে দেবলীনা। তবে অভিনেতা কিছু স্বীকার না করলেও গুঞ্জন বলছে, এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি। টলিপাড়ার অনেকেই তথাগতর বাড়ি গিয়ে নাকি দেখে এসেছেন তাদের সাজানো সংসার! তবে দেবলীনা দত্তও বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অভিনেত্রীর কথায়, ‘আমার মা হৃদ্রোগী। কাজের বাইরে তার দেখভালে ব্যস্ত আমি। আমার দায়িত্বে আমার তিনটি সারমেয়ও রয়েছে। এসবের বাইরে আমার কোনো দিকে নজর নেই।’