সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এবার হলিউড সিনেমায় দিশা

অনলাইন ডেস্ক :

এবার প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, ফারহান আক্তারদের পথে হাঁটতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। শোনা যাচ্ছে, শিগগিরই হলিউড সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। হলিউডের এক নামকরা নির্মাতা ‘মালাং’ সিনেমার কাজ দেখে তার পরবর্তী সিনেমার জন্য দিশাকে কাস্ট করতে ইচ্ছে প্রকাশ করেছেন। সিনেমা ও পরিচালকের নাম প্রকাশ করা না হলেও ভারতীয় গণমাধ্যমগুলো দিশার হলিউড যাত্রার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, সবাইকে চমকে দেওয়ার জন্য বিষয়টি নিয়ে এখনো কেউ সেভাবে কথা বলছেন না। দিশার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তারা আরও জানিয়েছে, নিজের প্রথম হলিউড সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দিশা। এরইমধ্যে দিশার সঙ্গে সিনেমাটি নিয়ে দীর্ঘ আলোচনাও সেরেছেন সেই নির্মাতা। তবে দিশা বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, ‘আলোচনা হলেই তো কাজ করা হয় না। অনেকের সঙ্গেই কাজের বিষয়ে কথা হয়। সময় হলে হয়তো ভালো খবরই দিতে পারব। ধৈর্য ধরুন!’ দিশার এমন কথায় কারো বুঝতে বাকি নেই যে, শিগগিরই চমক দিয়ে ঘোষণা দেবেন তিনি। এদিকে চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে দিশার ‘মালাং’ সিনেমাটি। পাশাপাশি তার হাতে রয়েছে ‘যোদ্ধা’, ‘এক ভিলেন রিটানর্স’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ।