সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

রাশিয়াকে হুঁশিয়ার করলেন বাইডেন

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তবে দেশটিকে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে পুতিনকে তিনি বুঝিয়ে দিয়েছেন। খবর রয়টার্সের গত সপ্তাহে বাইডেন ভার্চ্যুয়ালি প্রায় দুই ঘণ্টা পুতিনের সঙ্গে কথা বলেন। ওই আলোচনার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে একেবারে পরিষ্কার করে দিয়েছি…তিনি যদি ইউক্রেনের দিকে অগ্রসর হন, তার দেশের অর্থনীতির জন্য পরিণতি হবে বিধ্বংসী।’ ইউক্রেনের অভিযোগ, দেশটিতে আক্রমণ চালাতে সীমান্ত এলাকায় রাশিয়া বিপুলসংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।