সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘বীরাঙ্গনা’ নাটকে মূল চরিত্রে অপর্ণা

নিজস্ব প্রতিবেদক:
দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ নিয়মিত নাটকে অভিনয় করছেন। এরই ধারাবাহিকতায় তাকে ‘বীরাঙ্গনা’ নাটকে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অপর্ণা ছাড়াও আরো অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলাসহ অনেকে। নাটকটি ১৬ ডিসেম্বর বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে বলে জানান এর নির্মাতা। মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনি নাটকের মূল প্রতিপাদ্য। এ প্রসঙ্গে লেখক টিপু আলম মিলন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে বীরাঙ্গনারা আজও অবহেলিত। সমাজে বসবাসরত কিছু মানুষের তাচ্ছিল্যের তীর বিদ্ধ করে তাদের। অন্তর-দ্বন্দ্বে দগ্ধ এসব বীরাঙ্গনার ত্যাগের কি কোনো মূল্য নেই? তাদেরই একজন বীরাঙ্গনা ময়ূরজান। তার জীবনের গল্প তুলে ধরা হয়েছে নাটকে। হৃদয়স্পর্শী এ কাহিনি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’