সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আল্লু অর্জুনের ভাষায়, “রাশমিকা ‘দ্য ন্যাশনাল ক্রাশ’

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সহ-অভিনেত্রী রাশমিকার বেশ প্রশংসা করেছেন আল্লু। তিনি জানান, ‘গীতা গোবিন্দম’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে জাতীয় ক্রাশ মনে করেন তিনি। তাই তার নাম দিয়েছেন ‘ক্রাশমিকা’। আল্লু অর্জুনের ভাষায়, “রাশমিকা ‘দ্য ন্যাশনাল ক্রাশ’। আমি তার নাম দিয়েছি ‘ক্রাশমিকা’। ইন্ডাস্ট্রিতে আমরা অনেকের সঙ্গেই কাজ করি। তার মধ্যে অনেকের সঙ্গে আমাদের কাজ করতে ভালো লাগে। রাশমিকার সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। সে খুব মিষ্টি মেয়ে। খুব সাধারণ। মাটির মানুষ যাকে বলে। দারুণ সুন্দরী ও বুদ্ধিমতি। তার সবচেয়ে বড় গুণ সে প্রতিভাবান।” সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। রাশমিকা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা। ‘পুষ্পা: দ্য রাইজ’ ১৭ ডিসেম্বর তেলেগু ভাষার পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পাবে।