সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গোপনে বিয়ে করলেন সুদীপ্তা

অনলাইন ডেস্ক :

গোপনে বাগদান সারলেন ‘ইষ্টিকুটুম’ খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার হবু বরের নাম স্বর্ণশেখর জোয়ারদার। তিনি পেশায় একজন ব্লগার!যদিও গোপন এই বাগদানের খবর ইনস্টাগ্রামে ভিডিও ও ছবি পোস্ট করে জানান সুদীপ্তা নিজেই। যদিও এ পোস্ট করার বেশ পরে সুদীপ্তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যা সুদীপ্তা তার ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন। তবে তার আগেই অন্তর্জালে ছড়িয়ে পড়ে বাগদানের ভিডিও এবং ছবি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বাগদানের অনুষ্ঠানে কমলা রঙের গাউনে সেজেছিলেন সুদীপ্তা। ঘরের সাজেও ছিল কমলার ছোঁয়া। একগাল হেসে ক্যামেরার সামনে আংটি পরেন তিনি। ক্যাপশনে সুদীপ্তা লিখেন, ‘আর উত্তর সবসময় হ্যাঁ। খুশির সঙ্গে আবদ্ধ হলাম স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে।’ এরপর থেকে শুভেচ্ছায় ভাসছেন সুদীপ্তা। পার্থসারথি জোয়ারদারের ফিচার ফিল্ম ‘মেমসাহেব’-এ প্রথম দেখা যায় সুদীপ্তাকে। রণিতা ‘ইষ্টিকুটুম’ ছেড়ে যাওয়ার পর বাহার চরিত্র অসাধারণ দক্ষতার সঙ্গে পর্দায় তুলে ধরেছিলেন সুদীপ্তা। এছাড়াও ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘রেশম ঝাঁপি’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।