সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নিরবের নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার চিত্রনায়ক নিরবের বিপরীতে প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে কাজ করলেন মিমি চক্রবর্তী। এর মাধ্যমে দুই বাংলার দর্শক দেখতে যাচ্ছেন নতুন এই জুটির রসায়ন। আরফিন রুমির গাওয়া গান ‘তুই আর আমি’তে মডেল হয়েছেন। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো এমন- তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক। এটি ‘গান বাংলা’ টিভি ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তাপস ও রুমি গেয়েছিলেন। সোমবার মধ্যরাতে এর টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। তারা জানায়, এর ভিডিওটি দেশের বাইরে ধারণ করা হয়েছে। আর গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি। ৩৩ সেকেন্ডের ‘তুই আর আমি’র টিজারে রোমান্টিক মুডে দেখা গেছে নিরব ও মিমিকে। এর ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি অবমুক্ত হবে।