সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এবার লোপেজের সঙ্গে গাইবেন রিতা

অনলাইন ডেস্ক :

মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। ৫১ বছরের জেনিফার বেশ কদিন ধরেই ৩০ বছর বয়সী ব্রিটিশ গায়িকা রিতা ওরার ভক্ত। রিতা অবশ্য জেনিফারের গান শুনেই বড় হয়েছেন। এবার একসঙ্গে নতুন কিছু করার চিন্তা করছেন এই দুই শিল্পী। তারা একসঙ্গে আড্ডা দিতে অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। অবশেষে দু’জনের শিডিউল এক করতে পেরেছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে দেখা হওয়ার পর দুজন যে আলাপ করেছেন। তাতে দু’জন একসঙ্গে গাইবেন তা তো নিশ্চিত, সিনেমাও করতে পারেন। অভিনেত্রী ও গায়িকা হিসেবে জেনিফার সবসময় রিতার আইডল ছিলেন। আর জেনিফারের দেখাদেখি রিতাও সিনেমায় আসার আগে নিজের গানের ক্যারিয়ারটাকে পোক্ত করেছেন। দু’জনই দু’জনের কাজের প্রশংসায় পঞ্চমুখ থাকেন সবসময়।