সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

১ কোটি রুপি পারিশ্রমিক চাইলেন রাশি খান্না

অনলাইন ডেস্ক :

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। রূপ ও অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।‘ ওহালু গুসাগুসালারে’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন রাশি। এরপর ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রীম, ‘জয় লাভা কুসা’ প্রভৃতি দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। টলিউড ডটনেট জানিয়েছে, সাধারণত সিনেমার জন্য ৭৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন রাশি। কিন্তু তার নতুন একটি সিনেমার জন্য দাম বাড়িয়েছেন এই অভিনেত্রী। ১ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক দিয়ে কীর্তি সুরেশ, রাশমিকা মান্দানাদের কাতারে নাম লেখালেন এই অভিনেত্রী। বর্তমানে গোপী চাঁদের সঙ্গে ‘পাক্কা কমার্শিয়াল’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রাশি। যদিও করোনার কারণে এখন শুটিং বন্ধ। পাশাপাশি নাগা চৈতন্যের সঙ্গে ‘থ্যাংক ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এ ছাড়া তামিল ও মালায়ালাম ভাষার সিনেমাতে দেখা যাবে তাকে।