সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গাজীপুর থেকে উদ্ধার আইনজীবি আব্দুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহমানকে গত ০৯ জুন বুধবার ভোরে গাজীপুরের শালনা ব্রীজের নিকটবর্তী এলাকায় পাওয়া যায়। আইন পেশা ছাড়াও অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহমান দীর্ঘদিন ধরে মানবাধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। অপহরণকারীরা তাকে চোখ বেঁধে গাজীপুরের শালনা ব্রিজের কাছে ছেড়ে দেয়।
স্থানীয় পথচারীর সহায়তায় তিনি আদাবরে তার বাড়িতে ফিরে আসেন। অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহমান নিখোঁজ হওয়ার পরে ৫ জুন তার স্ত্রী ধানমন্ডি মডেল থানায় (জিডি নং -২১৮) একটি সাধারণ ডায়েরি করেন। তার ডায়েরিতে তিনি বর্ননা করেন যে, তার স্বামী মুহাম্মদ আবদুর রহমান তার ব্যক্তিগত কাজের জন্য ধানমন্ডি যাওয়ার জন্য ০৪ জুন শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু সে রাতে তিনি বাড়ি ফেরেন নি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরিচিত সব জায়গায় খুঁজেও তাকে না পেয়ে তাঁর স্ত্রী থানায় জিডিটি করেছিলেন।
আমরা জনাব আব্দুর রহমানের সাথে কথা বললে, তিনি বলেন যে, ধানমন্ডি থেকে অপহরণের পরে অপহরণকারীরা তাকে অজানা স্থানে নিয়ে যায় এবং একটি অন্ধকার ঘরে আটকে রেখে দেয়। তারা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিল। তবে তিনি অপহরণের উদ্দেশ্য এবং অপহরণকারীদের সম্পর্কে কিছু বলতে চাননি। তিনি এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। মানবাধিকার সংগঠনের সাথে তার কাজের জন্য এর আগেও তিনি দু’বার মৃত্যুর হুমকি পেয়েছিলেন।। এ বিষয়ে থানায় জিডিও করা হয়েছিল।