সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

আইসিসির মাসসেরা এজাজ

অনলাইন ডেস্ক :

আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া এই অফস্পিনার ডিসেম্বরের সেরা হয়েছেন। ভারতের মায়াঙ্ক আগারওয়াল ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে পরাজিত করেছেন এজাজ। গত ডিসেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্ট ম্যাচে ১৪ উইকেট নেন এজাজ। প্রথম ইনিংসে ১০ উইকেটের সবগুলো নিয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে জিম লেকার ও অনিল কুম্বলের পাশে বসেন তিনি। পেটস্ট দলের সঙ্গে এজাজের প্রথম ভারত সফর ছিল এটি। যে মুম্বাইয়ে জন্ম হয়েছিল, সেখানেই লিখলেন রূপকথার গল্প। টেস্টের প্রথম দিন শেষে চারটি ভারতীয় উইকেটের সবগুলোর পাশে ছিল তাঁর নাম। পরের দিন প্রথম সেশনে টানা দুটি উইকেট নেন, কিন্তু হ্যাটট্রিক হয়নি। তবে ভারতের সব ব্যাটসম্যানই তাঁর বলে বিদায় নেন। এমন কীর্তি গড়ে প্রতিপক্ষ ক্যাম্প থেকেও অভিবাদন পান এজাজ।