সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

অনলাইন ডেস্ক :

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ। কিউইদের ৫২১ রানের জবাবে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মুমিনুলবাহিনী। স্কোরবোর্ডে মাত্র ২৭ রান তুলতেই হারিয়ে বসেছে ৫ উইকেট। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৮ রান। ইয়াসির আলী রাব্বি ১৮ ও নুরুল হাসান সোহান ১১ রানে ব্যাট করছেন। শাদমান ইসলাম ৭, নাজমুল হোসেন শান্ত ৪, লিটন দাস ৮ রান করতে পারলেও রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাঈম শেখ। কিউইদের চেয়ে এখনো ৪৭৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে মাত্র ৫টি উইকেট। এর আগে, বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে গতকাল সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা কনওয়ে দিনের শুরুতেই শতকের দেখা পান। তবে আর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর ওয়ানডে মেজাজে ব্যাট করেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। ল্যাথাম আউট হওয়ার আগে তারা গড়েন ৭৬ রানের জুটি। মুমিনুল হকের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন ল্যাথাম। কিউই অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭৩ বলে ২৫২ রান। ইনিংসটিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা।