সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

মা হচ্ছেন পরীমণি

অনলাইন ডেস্ক :

খবরের শিরোনামে চিত্রনায়িকা পরীমণি মানেই আলোচনা। তবে এবার কোনো তর্ক-বিতর্ক নয়। নিজের মা হওয়ার খবর জানালেন তিনি।

সোমবার পরীমণি মা হওয়ার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

অভিনেত্রীর সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার শুটিংয়ে বন্ধুত্ব হয় দুই তারকার। এরপর প্রেম এবং গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়েতে দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন বলে জানান শরীফুল রাজ।

মা হওয়ার খবর পেয়ে বেশ উচ্ছ্বসিতে পরীমণি। তার ফেসবুক পেজে রাজের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে হুইল চেয়ারে বসে আছেন পরী। পেছনে দাঁড়িয়ে আছেন রাজ। ক্যাপশনে নিজেকে মা হওয়ার শুভেচ্ছা ও বরের জন্য ভালোবাসা প্রকাশ করেছেন।

মা হওয়ার আনন্দ জানাতে গিয়ে পরীমণি লেখেন, ‘কিছু একটা অনুভব করছিলাম বেশ কয়েকদিন। তাই আজ ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর গিয়ে যখন খবরটা শুনলাম রাজ আমাকে ধরে কেঁদে দিল। আমরা জীবনের সেরা উপহারটা পেলাম।’