সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

‘বিক্রম ভেধা’ ছবির প্রথম লুক প্রকাশ

অনলাইন ডেস্ক :

অভিনয় দক্ষতা দিয়ে কোটি মানুষের মন জয় করে নেওয়া বলিউড অভিনেতা হৃতিক রোশন। সোমবার (১০ জানুয়ারী)
অভিনেতা ৪৮ বছর বয়সে পদার্পণ করলেন। এর আগে জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে আসবেন বলে জানিয়েছিলেন বলিউডের গ্রিক দেবতা। কিন্তু কি চমক সেটি জানাননি। জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য ‘বিক্রম ভেধা’ ছবির প্রথম লুকের ছবি শেয়ার করেছেন অভিনেতা। সোমবার সকালে নিজের ইনস্টাগ্রামে লুকটি প্রকাশ করেন হৃতিক নিজেই। ছবিতে তাকে অ্যাকশন লুকে পাওয়া যায়। কালো রংয়ের কুর্তা, গালভরা দাড়ি, চোখে অ্যাভিয়েটর সানগ্লাসে ধরা দিয়েছেন অভিনেতা। গায়ে আছে রক্তের দাগ। বুঝিয়ে দিলেন ভিক্রম ভেদা অ্যাকশন সিকোয়েন্সের সিনেমা। অভিনেতার শেয়ারের পরেই ছবিটি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।