সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

‘পুষ্পা’ ওয়েব সিরিজে চমক

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আশফাক নিপুণের সিরিজ ‘মহানগর’ দিয়ে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। আবার নতুন ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী চমক। ওয়েব সিরিজের নাম ‘পুষ্পা’। সোমবার (১০ জানুয়ারী) অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ফেসবুকে এই কাজের খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘নতুন ওয়েব সিরিজ ‘পুষ্পা’।’ স্ট্যাটাসের সঙ্গে শুটিং সেট থেকে কয়েক মিনিটের ভিডিও দিয়েছেন তিনি। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়া পা রাখেন এই অভিনেত্রী। গত বছর শুরুটা করেছিলেন উপস্থাপনা দিয়ে। এরপর মাছরাঙা, বৈশাখী, নাগরিকসহ বিভিন্ন চ্যানেলে হরেক রকম শো করতে দেখা যায় তাকে। অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন চমক। এখন পর্যন্ত প্রায় ৫০টির মতো টিভি নাটকে অভিনয় করেছেন। মডেল হয়েছেন বেশ কিছু মিউজিক ভিডিওতেও। তার অভিনীত সম্প্রতি ‘কিশোর গ্যাং’ নামে একটা ওয়েব সিরিজে মুক্তি পায়। তবে সেটি আলোচনা আসেনি।