সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

প্রভাসের ‘রাধে শ্যাম’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক :

‘বাহুবলি’ সিনেমাখ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। কয়েক দফা পেছানোর পর সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছে নির্মাতারা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার নতুন পোস্টার শেয়ার করেছেন প্রভাস। এতে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ভালো ও ধ্বংসের তুমুল লড়াইয়ের সাক্ষী হোন। বিশ্বব্যাপী ১১ মার্চ ২০২২ প্রেক্ষাগৃহে আসছে।’ এই সিনেমার চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। তিনি একজন স্বনামধন্য জ্যোতিষী। তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। তাকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। গত বছর ৩০ জুলাই ‘রাধে শ্যাম’ সিনেমাটি মুক্তির কথা ছিল। করোনা মহামারির কারণে পরবর্তী সময়ে তা পেছানো হয়। গত ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির পাবে বলে জানান নির্মাতারা। এরপর ভারতে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে আবারো মুক্তি স্থগিত করা হয়। সবকিছু ঠিক থাকলে নতুন তারিখ অনুযায়ী প্রেক্ষাগৃহে আসছে ‘রাধে শ্যাম’।