সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এবার পরিচালনায় শ্রীলেখা

অনলাইন ডেস্ক :

টালিউডের বোল্ড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হালের ফ্যাশন সেই সঙ্গে অভিনয়ে মাত করে রেখেছেন শোবিজ পাড়া। মাঝে বাবাকে হারিয়ে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। এবার নিজেকে সামলে নিয়ে ফিরছেন আবার চেনা ছন্দে। লাস্যময়ী এ অভিনেত্রী শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এবার তিনি নিজেই পরিচালক, তিনিই প্রযোজক। কলকাতায় বিভিন্ন এলাকা ঘুরে মনের মতো ছাঁদ বেছে শুটিং শুরু করেছেন শ্রীলেখা। তার পরবর্তী শর্ট ফিল্মের নাম ‘এবং ছাদ’। বর্তমানে তিনি তার শর্ট ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত। ভারতীয় সংবাদমাধ্যমে শ্রীলেখা বলেছেন, চিত্রনাট্য ঠিক হওয়ার পর তিনি মনে মনে ঠিক করেছেন ‘ৃএবং ছাদ’-ই হবে সেই শর্ট ফিল্মের নাম। কেননা, ছাদই তার গল্পের অন্যতম চরিত্র। সেই সঙ্গে আরও বলেন, সেই মেয়েবেলা থেকে আজকের ছাদ, স্কাইলাইন, সেই সঙ্গে মানুষের পরিবর্তন, মেয়েবেলার পরিবর্তন নিয়ে আমার ছবি। আমি নিজেও এখানে একটা ক্যামিও চরিত্রে অভিনয় করব। কিন্তু ঠিক করেছি একেবারে নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করব। ভীষণ আশাবাদী মানুষ শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেই রেইকি করতে গিয়েছিলেন উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়। তার কাছের বন্ধুরাই ছিলেন সঙ্গী। তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। খুঁজেছেন একটি আদর্শ ছাদ, যে ছাঁদ হয়ে উঠবে তার নায়িকা। তার পছন্দ সই সেই ছাঁদ খুঁজতে গিয়ে উত্তর কলকাতার সরু গলিতে ক্রিকেট খেলেছেন শ্রীলেখা, পিঠে পুলিতেও মজেছেন। বর্তমানে সব কষ্ট ভুলে কাজে মন দিয়েছেন তিনি। গেল বছরে বাবাকে হারিয়েছেন তিনি। অভিভাবক, কাছের মানুষ হারানো বরাবরই খুব কষ্টের। এবার সেই বাবাকে উৎসর্গ করে তৈরী করছে সেই শর্ট ফিল্ম। সিনেমাটি বাবাকেই উৎসর্গ করেছেন অভিনেত্রী।