সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

নতুন পরিচয়ে অধ্যাপক জাফর ইকবাল

অনলাইন ডেস্ক :

নতুন পরিচয়ে গীতিকার হয়ে সামনে এলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় গান লিখেছেন জনপ্রিয় এ লেখক। সিনেমাটি জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমাটির পরিচালক রায়হান জুয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাপক জাফর ইকবালের গান লেখার তথ্য জানিয়েছেন। নির্মাতা রায়হান জুয়েল জানান, গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর এতে কণ্ঠ দিয়েছেন ১০ জন শিশুশিল্পী। এটি জাফর ইকবালের লেখা প্রথম কোনো সিনেমার গান। ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি ও সিয়াম আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ শিশুশিল্পী।