সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

দু’জন ঘটকের গল্প!

অনলাইন ডেস্ক :

এলাকার নামকরা দু’জন ঘটক রমিজ ভাই ও শায়রা বানু। দু’জনই দারুণ দারুণ কথা বলে পাত্র-পাত্রী পক্ষকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে দারুণ অভিজ্ঞ। স্বাভাবিক নিয়মেই তাদের ভেতর ঘটকালি ইস্যুতে ভালোই দ্বন্দ্ব তৈরি হয়। এমনই দুটি মজার ও সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত দুই টিভি তারকা আফরান নিশো ও তানজিন তিশা। নাম ‘ঘটক’। সিএমভি’র প্রযোজনা ও সোহাইল রহমানের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। নির্মাতা জানান, নাটকের গল্পের শুরুটা এমন হলেও মাঝপথে দু’জনেই বিপাকে পড়েন একটি বিয়েকে কেন্দ্র করে। কারণ, ঘটনাচক্রে ঐ বিয়ের দায়িত্ব বর্তায় দু’জনের কাঁধে। এরপর ঘটতে থাকে দুই ঘটককে ঘিরে বিস্ময়কর ও মজার সব ঘটনা। নির্মাতা জানান, চরিত্র দু’টিতে অসাধারণ অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। ভক্তরা এভাবে আগে আর তাদেরকে দেখেনি। প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘ঘটক’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।