সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

‘চিরকুট’ নাটকে সালমান – চমক

অনলাইন ডেস্ক :

বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মাতা জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন ‘চিরকুট’ নামের নাটক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান মুক্তাদির ও রোকেয়া জাহান চমক। এছাড়াও রয়েছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি, শিখা খান ও মোইন খান। আগামী শনিবার রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে। এ ছাড়া আরটিভির অফিসিয়াল ইউটিউ চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে। নাটকটির কাহিনি লিখেছেন বিদ্যুৎ রায় আর চিত্রগ্রহণ করেছেন জুয়েল হাসান। নাটকের গল্পে দেখা যাবে- উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতা। একদিন সকালে ছাদে ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও সঙ্গে চিরকুট রাখা দেখলে কৌতূহলবশত আগ্রহী হয়ে ওঠে। সে ওই চিরকুটে নিজের ফোন নম্বর লিখে রেখে আসে।আর সেই সূত্র ধরে সোহানের সঙ্গে হৃদিতার প্রথম কথা বলা, তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এভাবেই এর গল্প এগিয়ে যায়। নাটকের টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। এর কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন কাওসার খান।