সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

গরু পাচার মামলায় দেবকে তলব করল সিবিআই

অনলাইন ডেস্ক :

গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ ও চিত্রনায়ক দেবকে তলব করেছে সিবিআই। আগামী ১৫ ফেব্রুয়ারি তাকে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গরু পাচার কা-ে অন্যতম সদস্য এনামুল হক। তার সঙ্গে দেবের বেশ কিছু যোগসূত্র পেয়েছে সিবিআই। এসব বিষয়ে আরো খতিয়ে দেখার জন্যই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সিবিআই সূত্রের বরাত দিয়ে আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গরু পাচার কা-ে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি ও ঘড়ি-সহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ্য সিবিআইকে জানিয়েছেন এনামুল হক নিজেই। আর এ কারণেই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।