সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সোশ্যাল মিডিয়ায় ঝলক দেখালেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

বাচ্চা হওয়ার পর থেকে বেশ মুটিয়ে গিয়েছিলেন। মোটা, মোটা বলে অনেক কথাই শুনতে হয়েছে তাকে। কাজ পাওয়া নিয়েও অনেক প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে। সেই অপু বিশ্বাস নিজেকে বদলে নিচ্ছেন। মন দিয়েছেন ফিগার ঠিক রাখার মিশনে। এরইমধ্যে বেশ ওজন কমিয়ে এনেছেন। ঝড়েছে মেদ। স্বভাবতই বেড়েছে সৌন্দর্যের জৌলুস। খাদ্য তালিকা পরিবর্তনের পাশাপাশি নিয়মিতই জিমে গিয়ে শরীর চর্চা করছেন অপু বিশ্বাস। তারই ঝলক দেখা যায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায়। জিমে গিয়ে কখনো একা, কখনো বা ছেলে জয়কে নিয়ে ছবি পোস্ট করেন এই নায়িকা। সোমবার সকালে কালো পোশাকে কিছু ছবি ফেসবুক পেজে শেয়ার করেছেন অপু। সেখানে মেকাপহীন অপু গ্ল্যামারের ছটায় শরীরী উষ্ণতা ছড়িয়েছেন। যা বেশ মনে ধরেছে নেটিজেনদের। ‘গুড মর্নিং’ ক্যাপশনের ছবিগুলোতে দুই ঘণ্টার ব্যবধানে ৬০ হাজারেরও বেশি লাইক পড়েছে। মন্তব্য দেখা গেল ১০ হাজারের মতো। ছবির এ পোস্ট শেয়ারও করেছেন প্রায় ২০০ জন। অপু বিশ্বাস এই মুহূর্তে বেশ কিছু সিনেমায় কাজ করছেন। তার ব্যস্ততা এখন চলচ্চিত্রকে ঘিরেই। সদ্যই শেষ করেছেন ‘বৃক্ষছায়া’ ছবির কাজ। শুরু করেছেন ডি এ তায়েবের বিপরীতে একটি সিনেমার শুটিং। মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, কলকাতায় নচিকেতা চক্রবর্তীর গল্পে ‘শর্টকাট’ নামের সিনেমা দুটি। সর্বশেষ ঢালিউড কুইন’খ্যাত এই নায়িকার ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সেই সিনেমায় অপুর নায়ক ছিলেন লাভার বয় বাপ্পী চৌধুরী।