সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

অনলাইন ডেস্ক :

না ফেরার দেশে পাড়ি জমালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মাত্র ৫৭ বছর বয়সেই তাঁর জীবনাসান হলো। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার দাবি করেছে, এই অভিনেতা শ্যুটিং চলাকালীন হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক। বুধবার একটি রিয়েলিটি শো-তে অংশ নিতে গিয়ে অসুস্থতা বোধ করেন। জি নিউজ বাংলা জানিয়েছে, রিয়েলেটি শোতে অসুস্থ বোধ করার পরও তিনি হাসাপতালে যেতে রাজি হননি। টালিউডের আরেক অভিনেতা ভরত কল বলেছেন, ‘মঙ্গলবার খাদ্যের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন অভিষেক। ওই অবস্থাতেই কিছুক্ষণ শ্যুটিংয়ের পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বুধবারও তিনি স্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’ রিয়্যালিটি শো-তে শ্যুট করতে আসেন। সেখানেই আচমকা প্রেসার নেমে আসে ৮০-তে। ‘অভিনেতা ভরত কল আরও জানান, ‘অসুস্থতা বোধ করার সঙ্গে সঙ্গে অভিষেককে ব্ল্যাক কফি দেওয়া হয়। আনুমানিক দুপুর আড়াইটার দিকে তিনি সেই শো থেকে নিজের বাড়িতে ফিরে যান। সেটাই আমাদের শেষ দেখা। ‘ এরপর নিজের বাড়িতেই বুধবার রাত ১টা ১০ মিনিটের দিকে মারা যান অভিষেক। বাড়িতে তাকে স্যালাইন পুশ করা হচ্ছিল বলেও কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে। অভিষেকের এই অকালপ্রয়াণে টালিউডে শোকের ছায়া নেমে এসেছে।