সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কাল মুক্তি পাচ্ছে ‘লকডাউন লাভ স্টোরি’

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত চলচ্চিত্র। এর নাম ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মন্ডল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এখানে তার বিপরীতে আছেন সংবাদপাঠিকা ও গবেষক রেহনুমা মোস্তফা। বিজ্ঞাপন সিনেমাটি শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। শাপলা মিডিয়ার মুখপাত্র অপূর্ব রায়। বলেন ‘লকডাউন লাভ স্টোরি’ শুক্রবার (২৫ মার্চ) সারাদেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। আশা করছি এই সিনেমাটা দেখতে দর্শক সিনেমা হলে আসবে। এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরলেন শাহ আলম মন্ডল। তিনি বলেন, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনাভাইরাসের জন্য আমাদের জীবনে লকডাউনের যে প্রভাব তার চিত্র ফুটে উঠবে ছবিটিতে। এই ঘরবন্দী সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিলো সে গল্পও উঠে আসবে। ছবিটি প্রিমিয়ার শো দেখে সবার প্রশংসা করছে। আমি আশাবাদী এটি দর্শকের মন ভরাবে।’ নায়ক ইমন বলেন, ‘একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মন্ডল ভাই যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমার বিশ্বাস এই সিনেমা দর্শকের ভালো লাগবে। ’