সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

৩ মাস কাজ করবেন না প্রভাস

অনলাইন ডেস্ক :

সুপারস্টার প্রভাস ভক্তদের জন্য মন খারাপ করা এক খবর। সবশেষ ‘রাধে শ্যাম’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে; এরপর নতুন খবর হচ্ছে আগামী তিন মাস কোনো কাজে দেখা যাবে না এ দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতাকে। সিনেমা ফ্লপ বলে প্রভাস কাজ করবেন না, ব্যাপারটির এমন নয়। বলিউড-ভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, প্রভাসের হাঁটুতে বড় অস্ত্রোপচার হয়েছে, আর সে কারণেই তাঁকে তিন মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। প্রভাসের হায়দরাবাদের একটি সুপরিচিত সূত্র বলিউড হাঙ্গামার কাছে দাবি করেছে, ‘সাহো’ সিনেমার অ্যাকশন দৃশ্যের সময় তাঁর পায়ে চোট লেগেছিল। কয়েক বছর আগে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। সেটিই এখন করা হয়েছে। প্রভাস তাঁর ‘আদিপুরুষ’ সিনেমার শুট শেষ করেছেন। বাকী আছে ‘প্রজেক্ট কে’ সিনেমার দৃশ্যধারণ। সুস্থ হয়েই সে কাজে ফিরবেন তিনি। ২০০২ সালে ‘এশওয়ার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন প্রভাস। তাঁর অভিনীত ২০১৭ সালের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ সিনেমা ছিল গ্লোবাল ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বাধিক ও ভারতের সর্বাধিক ব্যবসা সফল সিনেমা।