সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ভেঙে গেলো ইশান-অনন্যার প্রেম

অনলাইন ডেস্ক :

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ তারকা অনন্যা পান্ডের তিন বছরের প্রেমের সম্পর্ক ভেঙেছে। প্রেমিক শহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে সম্প্রতি ব্রেকআপ হয়েছে তাঁর। এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করেছে বলিউড-ভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা। দুজনের ঘনিষ্ঠ একটি সূত্র পোর্টালটির কাছে নিশ্চিতভাবে দাবি করেছে, অনন্যা ও ঈশান দীর্ঘ তিন বছর একসঙ্গে থাকার পরে নিজেদের সমঝোতায় সম্পর্ক ভেঙেছে। তবে, দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সেটা এমন যে, দুজনে একসঙ্গে সিনেমাও করতে পারেন। মজার ব্যাপার, মাত্র এক মাস আগেও অনন্যা ও ঈশানকে একসঙ্গে শহিদ কাপুরের জন্মদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছে। ‘খালি পিলি’ সিনেমার সেটে প্রথম আলাপ অনন্যা ও ঈশানের। তখন থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিল তাঁদের প্রেমের। গেল বছর দীপিকার জন্মদিনে হাতে হাত ধরে পার্টি থেকে বের হতে দেখা যায় দুজনকে। একই বছরে মালদ্বীপ ঘুরেছেন তাঁরা।