সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সমিতির ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব

অনলাইন ডেস্ক :

শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সদস্য তিনি। কিছুদিন পর এই সংগঠনের নির্বাচন। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ পড়েন এই নায়ক। টিআইএন সার্টিফিকেটসহ কিছু কাগজপত্র জমা না দেওয়ায় প্রাথমিক ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল বলে জানা যায়। তবে নতুন খবর হচ্ছে- সমিতির ভোটাধিকার ফিরে পাচ্ছেন শাকিব। প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোটার হালনাগাদ করে তালিকা প্রকাশ করা হবে, সেখানে থাকবে এই তারকার নাম। প্রযোজক সমিতিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করেন শাকিব খান। এর পরিপ্রেক্ষিতে তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর আগে, (২৫শে মার্চ) নিয়ম না মানায় শাকিবের ভোটাধিকার বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে রয়েছে প্রশাসক। আগামী (২১ মে) নির্বাচনের মাধ্যমে সংগঠনটিতে নতুন নেতৃত্ব আসবে।