সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

‘ট্রিপল আর’ টেকনিশিয়ানদের উপহার দিলেন রাম চরণ

অনলাইন ডেস্ক :

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। কিছুদিন আগে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছে এটি। সিনেমার এই সাফল্যে শুধু অভিনয়শিল্পীরা প্রশংসা কুড়ালেও এবার টেকনিশিয়ানদের প্রাপ্যটা বুঝিয়ে দিলেন অভিনেতা রাম চরণ। সিনেমার পুরো টেকনিশিয়ান টিমকে একটি করে স্বর্ণের কয়েন উপহার দিয়েছেন এই অভিনেতা। জানা গেছে, এতে ১ তোলা স্বর্ণ রয়েছে। ‘ট্রিপল আর’ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ট্রেড রিপোর্ট অনুসারে, ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির ক্লাব অতিক্রম করেছে। আর এই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।