সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এবারই প্রথম একসঙ্গে নিরব-মাহি

অনলাইন ডেস্ক :

অভিনেতা নিরব ও অভিনেত্রী মাহিয়া মাহি অনেকদিন ধরেই যুগপৎভাবে কাজ করে আসছেন। কিন্তু চলচ্চিত্রে বা বিজ্ঞাপনে একত্রে দেখা যায়নি এই জুটিকে। তবে এবার সে খালি জায়গাটার একটি অংশ পূর্ণ হতে যাচ্ছে। দুজনে যুগলবন্দি হয়ে আসছেন বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের একটি বিজ্ঞাপনে জুটি হয়েছেন তারা। এর শুটিং হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কাজ হয় সেখানে। একটি ফ্যাশন হাউজের বিজ্ঞাপন এটি। নিরব বলেন, ‘প্রথমবার মাহির সঙ্গে বিজ্ঞাপনে কাজ করলাম। এর গল্প ও নির্মাণশৈলীতে সিনেমাটিক বিষয়ও আছে। এতে অভিনয় করে খুবই ভালো লেগেছে।’ চলচ্চিত্রে দুজনকে একত্রে কবে নাগাদ দেখা যাবে? এ প্রশ্নের জবাবে নিরব বললেন, দেখা যাবে। মাহি বলেন, ‘আমি ইদানীং গড়পড়তা কোনও কাজে নিজেকে জড়াচ্ছি না। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। অনন্য মামুন ভাইয়ের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ এদিকে, নিরব সিনেমার অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও একটি কুকিং শো নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে, মাহি অভিনয়টা কমিয়ে দিয়েছ্নে। চালু করেছেন তার নতুন রেস্তোরাঁ।