সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফারুকের মৃত্যুর গুজবে বিরক্ত পরিবার

নিজস্ব প্রতিবেদক:

অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক অনেকদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার। তবে শনিবার দিবাগত রাতে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। সিঙ্গাপুর থেকেই তিনি মুঠোফোনে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় ফারুক ভাই ভালো আছে। আপনারা সকলে দোয়া করবেন। ‘ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব ছড়ানোয় ভীষণ বিরক্ত ও বিব্রত তাঁর পরিবার। গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হলো। এর আগে নায়ক রাজ রাজ্জাক ও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল একাধিকবার।