সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি: ওয়ার্নার

অনলাইন ডেস্ক :

আইপিএলের মঞ্চে আবারও একই দলে খেলতে দেখা যাবে ডেভিড ওয়ার্নার ও মুস্তাফিজুর রহমানকে। এই জুটিতেই একবার শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারপর তারা ফর্মহীনতায় ভোগা মুস্তাফিজকে ছেড়ে দেয়। গত বছর তো ওয়ার্নারকে রীতিমতো অপমান করে বের করে দিয়েছে। এই সুবাদে এবার দুজনই খেলছেন দিল্লি ক্যাপিটালসে। দুই দেশের দুই তারকার সাক্ষাতের মুহূর্তটির ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করেছে দিল্লি কর্তৃপক্ষ। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মুস্তাফিজের সঙ্গে টিম বাসে দেখা হয়ে গেল ওয়ার্নারের। বাংলাদেশের কাটার মাস্টারকে দেখেই চেঁচিয়ে উঠে ওয়ার্নার বলেন, ‘হ্যালো ফ্রেন্ড…’ এরপর বাংলায় তিনি বলতে থাকেন, ‘কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি… হ্যাঁ। ‘এ সময় মুস্তাফিজের কাঁধ চাপড়ে দেন ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদে থাকতে দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। যোগাযোগের জন্য বাংলাও শিখতে শুরু করেছিলেন ওয়ার্নার। এতদিন আগের শেখা বাংলা এখনো তিনি মনে রেখেছেন। এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে মুস্তাফিজ-ওয়ার্নারের দিল্লি।