সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এক মেহজাবীনের বহুরূপী সত্তা?

অনলাইন ডেস্ক :

অভিনয়ে একজন মেহজাবীনের অনেক রূপ। কখনও তিনি মফস্বল শহরের ফটোস্টুডিও দোকানের ফটোগ্রাফার, আবার কখনও সংগীতশিল্পী। গায়ে হলুদের মঞ্চে ইউকুলেলে বাজিয়ে অতিথিদের গান শোনান নিয়মিত! এক মেহজাবীনের বহুরূপী সত্তা? নাকি নায়ক আফরান নিশো সবার মাঝে মেহজাবীনকে খুঁজে বেড়ান? এ নিয়ে নায়কের বন্ধুরা বিচলিত। নিশো আবার নিজের স্বপ্ন, সংকল্পের ব্যাপারে অটল। তার স্বপ্ন মার্কিন মুল্লুকে বোনের কাছে ঘুরতে যাবেন। ভিসা পাবার জন্য এহেন চেষ্টা নেই যে নিশো করেননি। টু বাই টু সাইজের ছবি তোলার জন্যই প্রথমবার মেহজাবীনের সাথে দেখা হয় স্টুডিওতে। এই সাইজটি শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, মজার ছলে তাদের চিঠি লেখার সাইজও নির্ধারিত হয় টু বাই টু। আর দশটা সম্পর্ক থেকে এই সম্পর্ক বিভিন্ন বাঁকে তৈরি করে নতুন সমীকরণ। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘টু বাই টু লাভ’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। গল্পের প্রয়োজনে নাটকটিতে থাকছে বেশ কয়েকটি গান। মফস্বল শহরের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি। মাছরাঙা টেলিভিশনের প্রযোজনায় ‘টু বাই টু লাভ’ প্রচার হবে আসছে ঈদের ২য় দিন, রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।