সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পালকিতে বিয়ে তানজিন তিশার, পাত্র কে?

অনলাইন ডেস্ক :

গল্পটা উনিশ শতকের, যখন গ্রামাঞ্চলে বিয়েতে বা অন্য কোনও কাজে পালকি ব্যবহার হতো। পালকি যাঁরা বহন করে, তাঁদের বেহারা বলে। এমন একটি চরিত্রে এবারের ঈদে দেখা মিলবে অভিনেতা তৌসিফ মাহবুবকে। গোলাম সারোয়ার অনিকের গল্পে নির্মাতা রাফাত মজুমদার রিংকু ‘পালকি’ নাটক নিয়ে হাজির হচ্ছেন এনটিভির ঈদ আয়োজনে। গল্প নিয়ে নির্মাতা এখনই পরিষ্কার ধারণা দিতে নারাজ। তবে জানা গেছে, এই গল্পের পেক্ষাপট পালকিকে ঘিরে; বেহারা তৌসিফের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে স্বপ্ন দেখে নিজের পালকিতে প্রিয় মানুষকে ঘরে নেবে। কিন্তু শেষ অবধি তৌসিফের ভাগ্যে কী ঘটে, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির ঈদ আয়োজনে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেছেন, ‘গল্পটা আমার নিজের খুব প্রিয়; অনেক যতœ নিয়ে কাজটা করেছি। এবারের ঈদে এই নাটকটি অন্যতম আলোচিত নাটক হবে বলে আশা করছি।’