সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার হায়দ্রাবাদনগর সীমান্তে বুধবার রাতে স্থানীয় একটি পত্রিকার ৩০ বছর বয়সী এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মহিউদ্দিন সরকার নাঈম ‘দৈনিক কুমিল্লার ডাক’ পত্রিকার প্রতিবেদক।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জানায়, জেলার সীমান্তবর্তী এলাকায় দুই গ্রুপের মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় নাঈম গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয় লোকজন নাঈমকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার ওসি (তদন্ত) মাকসুদ বলেন, নাইম কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি

—ইউএনবি।