সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে ফিরছে ছায়াছন্দ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ থাকছে এবার ঈদে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর দর্শক নন্দিত এ আয়োজন আবারও ফিরছে পর্দায়। ঈদের বিশেষ এ অনুষ্ঠান সাজানো হয়েছে চলচ্চিত্রের জনপ্রিয় ৭টি গান নিয়ে। যার উপস্থাপনায় থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীত পরিচালক এইচ এম রানা। রানা বলেন, ‘ছায়াছন্দ অনুষ্ঠানটি দীর্ঘ চার দশক ধরে জনপ্রিয়। প্রজন্মের পর প্রজন্ম এ আয়োজনটি হয়ে আসছে। তবে বেশ কিছুদিন ধরেই এটি বন্ধ বলে প্রযোজক আমাকে জানিয়েছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী এটি আবার পর্দায় ফিরছে। এখন থেকে নিয়মিতই এখানে আমাকে উপস্থাপনায় দেখা যাবে।’ উপস্থাপনার পাশাপাশি এর গ্রন্থনাও করেছেন রানা। এটি প্রযোজনায় আছেন সৈয়দা ফারহানা হাসান। ঈদের আয়োজনে রাখা হচ্ছে শীর্ষ তারকাদের গান। এদের মধ্যে থাকছেন শাকিব খান-বিদ্যা সিনহা মিম (আমার প্রাণের প্রিয়া), ফেরদৌস ও পপি (রানীকুঠির বাকি ইতিহাস), মাহফুজ আহমেদ-শাওন-জাহিদ হাসান (শ্রাবণ মেঘের দিন), চঞ্চল চৌধুরী-ফারহানা মিলি (মনপুরা), শাকিব খান-বিন্দু (এই তো প্রেম), সালমান শাহ-মৌসুমী (দেনমোহর), রিয়াজ-পূর্ণিমা (মনের মাঝে তুমি)। অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।