সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আশাবাদী দীঘি

অনলাইন ডেস্ক :

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। একটি বিজ্ঞাপনে মডেল হয়ে ছোট থেকেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বর্তমানে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি নাচের সঙ্গেও জড়িত সে। প্রথমবারের মতো আরটিভি মিউজিকের ব্যানের নাচ নির্ভর একটি মিউজিক ভিডিওর মডেল হলেন দীঘি। এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘কাজটি খুব ব্যতিক্রম ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।’ ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটি সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গীতিকার মিজানুর রহমানের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন আরটিভির বাংলার গায়েনের শিল্পী লাবনী। আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। আসছে ঈদুল ফিতরে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ হবে ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটির ভিডিওচিত্র।