সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কলকাতার ঋষি কৌশিকের নায়িকা পড়শী

অনলাইন ডেস্ক :

কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়ালের কল্যাণে এ দেশের দর্শকের কাছে জনপ্রিয় ঋষি কৌশিক। বিশেষ করে ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’র মতো সিরিয়ালে অভিনয় করে বাংলাদেশের দর্শকের পরিচিতি পেয়েছেন। এবার তার বিপরীতে অভিনয় করলেন গায়িকা পড়শী। তবে নতুন কোনো গান বা গানের ভিডিওতে নয়, পড়শী অভিনয় করেছেন নাটকে। সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় এর নাম ‘মারিয়া ওয়ান পিস’। এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘এর আগেও অভিনয় করেছি। তবে এবারই প্রথম নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলাম। তাও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার বিপরীতে। আশা করছি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।’ নাটকটিতে অভিনয়ের আগে পড়শী শামীম আহমদে রনীর ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেন শাকিব খানের সঙ্গে। ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে আরও অভিনয় করেছেন- কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কা ও মধু তালুকদার। আরটিভির ঈদের আয়োজনে এটি প্রচারিত হবে।