সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মুখোমুখি শাকিব-বুবলী

অনলাইন ডেস্ক :

মুখোমুখি শাকিব খান ও বুবলী। তবে কী নিয়ে তারা মুখোমুখি অবস্থানে? ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। একটি গলুই ও আরেকটি বিদ্রোহী। যার একটি সিনেমায় শাকিবের বিপরীতে পূজা চেরী আরেকটিতে শবনম বুবলী। শাকিবের দুটি সিনেমা মুক্তি পেলেও শুধুমাত্র গলুই প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। তারকায় তারকায় যুদ্ধ হয় সিনেমার ময়দানে। তবে সেই ময়দানটা কোনো উৎসবে হলে যুদ্ধটা আরও বেড়ে যায়। যুদ্ধটা শক্তির নয়, যুদ্ধটা জনপ্রিয়তার, নতুন সিনেমার মাধ্যমে দর্শকের কাছে প্রশংসা পাওয়ার। তাই সিনেমা মুক্তির আগে থেকেই প্রচারণায় অংশ নেন চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা। ঢাকাই সিনেমায় এবার ঈদে চারটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরমধ্যে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। একটি গলুই ও আরেকটি বিদ্রোহী। যার একটি সিনেমায় শাকিবের বিপরীতে পূজা চেরী আরেকটিতে শবনম বুবলী। শাকিবের দুটি সিনেমা মুক্তি পেলেও শুধুমাত্র গলুই প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে বুবলী বিদ্রোহীর প্রচারণায় অংশ নিয়েছেন। আর এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় বইছে অন্য হাওয়া। সংশ্লিষ্টরা বলছেন, শাকিব-বুবলী এবার একক নয়, এবার দুজনেই মুখোমুখি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সিনেমার প্রচারণায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন শাকিব-বুবলী। গেল কয়েক বছর ঈদ মানেই শাকিব-বুবলী জুটির সিনেমা। তবে এবার ঢালিউড সিনেপাড়ার দর্শকরা ভিন্ন স্বাদ নিতে যাচ্ছেন। শাকিব-বুবলী জুটি ছাড়াও আছেন, শাকিব-পুজী,সিয়াম-পুজা জুটিরও সিনেমা।