সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মাদ্রিদ ওপেনের মাধ্যমে কোর্টে ফিরছেন নাদাল

অনলাইন ডেস্ক :

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীতামূলক টেনিসে ফিরছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতির অংশ হিসেবেই কোর্টে ফিরে আসছেন বলে ইঙ্গিত দিয়েছেন ১৩বারের রোলা গাঁরো চ্যাম্পিয়ন নাদাল। ৩৫ বছর বয়সী নাদাল গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছেন। পাঁজরের হাড়ের ইনজুরির কারণে চার সপ্তাহ কোর্টের বাইরে ছিলেন এই স্প্যানিয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রস্তুতির ঘাটতি সত্বেও স্প্যানিশ রাজধানীতে খেলার ইচ্ছে পোষন করেছেন নাদাল। গত ২২ মার্চ ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়ে নাদাল ইঙ্গিত দিয়েছিলেন চার থেকে ছয় সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে। ফাইনালে পরাজিত হবার মধ্য দিয়ে ২০২২ সালে ২০ ম্যাচ পর হারের স্বাদ পেয়েছিলেন নাদাল। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের স্বরণীয় ফাইনালে দানিল মেদভেদেভকে পরাজিত করে নাদাল দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ ও রজার ফেদেরারকে পিছনে ফেলে রেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন। আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন।