সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইউক্রেনিয়ান ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা

অনলাইন ডেস্ক :

ফেব্রুয়ারিতে রাশিয়ান সামরিক আগ্রাসনের পর থেকে বন্ধ থাকা ইউক্রেনিয়ান ফুটবল লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ইউক্রেনিয়ার ফুটবল লিগে খেলা ক্লাবগুলো মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে এবারের লিগে কোন দল শিরোপা জয়ের সুযোগ পেল না। ইউক্রেনিয়ান প্রিমিয়াম লিগ এক বিবৃতিতে বলেছে, ‘গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ টেবিলে ক্লাবগুলোর যে অবস্থান ছিল সেটাই ২০২১/২২ মৌসুমের চূড়ান্ত অবস্থান হিসেবে ধরে নেয়া হবে। এখানে কোন চ্যাম্পিয়ন ক্লাব থাকবে না। ক্লাবগুলোর সর্বসম্মত এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য ইউক্রেনিয়ান অ্যাসোসিয়েশন অব ফুটবলের কার্যনির্বাহী কমিটির কাছে পেশ করা হবে।’ সর্বশেষ অবস্থান অনুযায়ী ১৮তম রাউন্ড শেষে ডায়নামো কিয়েভের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে ছিল শাখতার দোনেস্ক। এই দুই ক্লাবকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে দেয়া হতে পারে। শীতকালীন বিরতির পর আর শুরু করা যায়নি লিগের ম্যাচ। ২৪ ফেব্রুযারি রাশিয়ান আগ্রাসনের সাথে সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি মার্শাল ল চালু করেন।