সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদে ক্লাব ইলেভেনের চার নাটক

অনলাইন ডেস্ক :

ঈদ উল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন নির্মাণ করেছে ৪টি নাটক। হালের আলোচিত নির্মাতারা নির্মাণ করেছেন এই নাটকগুলো। এগুলোতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব তারকা অভিনেতা-অভিনেত্রী। শিহাব শাহীন নির্মাণ করেছেন ‘ভাঙ্গা পুতুল’ ও ‘কমলা রঙের রোদ-২’ শিরোনামের নাটক দুটি। এগুলো রচনা করেছেন ডাক্তার জাহান সুলতানা। ‘ভাঙা পুতুল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিন, খালেকুজ্জামান প্রমুখ। ‘কমলা রঙের রোদ-২’ নাটকটিতে দেখা যাবে তাহসান ও তাসনিয়া ফারিনের অভিনয়। কাজল আরেফিন অমির নির্মাণে থাকছে ‘ব্যাড বাজ’। এতে অভিনয় করেছেন সাফা কবির, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, পারসা ইভানা, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন প্রমুখ। রুবেল হাসান নির্মাণ করেছেন অসাধারণ ভালোবাসার গল্পে নির্মিত নাটক ‘এক জনমে ভালোবেসে’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূরসহ আরও অনেকে। মোশনরক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধায়নে নির্মত এই নাটকগুলোর নির্বহী প্রযোজনার দায়িত্বে ছিলেন মাসুদুল হাসান। ঈদে ‘ক্লাব ইলেভেন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকগুলো। প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ‘মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি, মায়া-মমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতার মিশেলে নির্মিত হয়েছে এই নাটকগুলো। তিনি আশা প্রকাশ করছেন, নাটক গুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’