সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

‘তুমি আমাকে ভাইরাল করে দাও’

অনলাইন ডেস্ক :

আবির তার স্ত্রী রাইমাকে নিয়ে প্রচন্ড বিপদে আছে। রাইমা প্রাণপণে চাইছেন ভাইরাল হতে। কিন্তু পারছেন না। অন্যদিকে তার বান্ধবী শান্তা রীতিমতো ভাইরাল। তার ছবিতে হাজার হাজার লাইক, কমেন্ট পড়ে। তাকে দেখলে মানুষজন সেলফি তুলতে ছুটে আসে। মার্কেটে গেলে দোকানদাররা ফ্রি পোশাক দিয়ে দেয়। এ নিয়ে দুই বান্ধবীর কথা হলে শান্তা রাইমাকে তাচ্ছিল্য করে কথা বলে। রাইমার মাথায় জিদ চেপে বসে। যে করেই হোক তাকে ভাইরাল হতে হবে। আবিরের কাছে বায়না ধরে বলে, ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’। তারপর গল্পে আসে নতুন মোড়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘তুমি আমাকে ভাইরাল করে দাও’। জাকির হোসেন উজ্জ্বল রচিত এ নাটক পরিচালনা করেছেন আবদুল্লাহ আকাশ। এতে রাইমা ও আবির চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম ও জাহিদ হাসান। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।