সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দশ টাকার বিনিময়ে অসহায়রা পাচ্ছেন ফারিয়ার পোশাক

অনলাইন ডেস্ক :

চলচ্চিত্রের শুটিংয়ের প্রয়োজনে অনেক পোশাক ক্রয় করে থাকেন অভিনয়শিল্পীরা। বিশেষ করে চিত্রনায়িকারা শুটিংয়ের এসব পোশাক অধিকাংশ সময় নিজের পছন্দে ক্রয় করে থাকেন। কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের এসব দামি কাপড় খুব বেশি ব্যবহারের সুযোগ পান না তারা। এবার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শুটিংয়ে ব্যবহৃত পোশাক দিলেন নিম্ন আয়ের মানুষের জন্য। আর এই উদ্যোগ নিয়েছে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। যারা রাজধানীর ঢাকা উদ্যান ও গাবতলীর দুই বস্তির মানুষদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। এই সংগঠন ফারিয়ার পোশাকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করবে। গত বৃহস্পতিবার এসব পোশাক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করে ফারিয়া। তবে এসব পোশাক পুরোপুরি বিনামূল্যে দেওয়া হচ্ছে না। ১০ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিতরা এসব পোশাক কিনতে পারবেন। তা জানিয়ে ফারিয়া বলেন, ‘ফাউন্ডেশন যে প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করে, তা আমার ভালো লেগেছে। ১০ টাকার বিনিময়ে একেকটি পোশাক পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। তারা ফ্রিতে নিচ্ছেন না। কম টাকায় কিনে নিতে পারছেন। এটা তাদের কাছে অন্যরকম আনন্দের ব্যাপার হবে। আর এটাকে আমি দান বলছি না; উপহার বলছি।’ সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান। গত পাঁচ বছর ধরে কাজটি করছেন তারা। তিনি বলেন, ‘দরিদ্র মানুষদের জন্য আমরা ১০ টাকায় কাপড় তুলে দিই। এতে করে এটি দান নয়, তারা উপহার হিসেবে গ্রহণ করেন। এ কারণে গত ৫ বছর ধরে আমরা কাজটি করছি।’